আল-ফয়েজ ইন্টারন্যাশনাল হিফয মাদরাসা | স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের প্রতীক
আর্থিক ব্যবস্থাপনা ও হিসাব বিভাগ — আল-ফয়েজ ইন্টারন্যাশনাল হিফয মাদরাসা
আল-ফয়েজ ইন্টারন্যাশনাল হিফয মাদরাসার হিসাব বিভাগের দায়িত্বে থাকা আমার জন্য অত্যন্ত গৌরব ও তৌফিকের ব্যাপার। পরিচালনা পরিষদ, শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং দাতা সদস্যদের সহযোগিতায় প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমার অন্যতম দায়িত্ব।
শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ, পরিকাঠামো আধুনিকীকরণ এবং দৈনন্দিন ব্যয় ব্যবস্থাপনা—এসব ক্ষেত্রে সঠিক হিসাব-নিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা, শৃঙ্খলা এবং আমানতদারী বজায় রেখে আমরা যেন একটি উত্তম আর্থিক কাঠামো তৈরি করতে পারি—এটাই আমার লক্ষ্য।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমানতদারিত্ব এবং সততা বজায় রাখার তৌফিক দান করুন। আমিন।