ইসলাম শেখায় যে, সম্পদ শুধু নিজের জন্য নয়, বরং সমাজের কল্যাণের জন্যও ব্যবহার করতে হবে। আল্লাহ বলেন, “যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের দৃষ্টান্ত সেই বীজের মতো যা সাতটি শিষ উৎপন্ন করে, আর প্রত্যেক শিষে থাকে একশত দানা।” (সূরা বাকারা: ২৬১) সদকা শুধু দরিদ্রের সাহায্য নয়, বরং এটি দাতা ব্যক্তির অন্তরকে অহংকার ও লোভ থেকে মুক্ত করে। দান মানুষকে আল্লাহর প্রিয় বানায় এবং দুনিয়া-আখিরাতে কল্যাণ আনে।