ইসলাম মা-বাবার প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন, “তোমার প্রতিপালক আদেশ করেছেন— তুমি তাঁরই ইবাদত করো এবং মা-বাবার প্রতি সদ্ব্যবহার করো।” (সূরা ইসরা: ২৩) মা-বাবার দোয়া সন্তানের জীবনের জন্য রহমতের ছায়া। তাদের অবহেলা করা বড় গুনাহ। তাই জীবনের প্রতিটি পর্যায়ে মা-বাবাকে খুশি রাখা ও তাদের সেবা করা মুসলমানের অন্যতম দায়িত্ব।