প্রিয় নবী ﷺ বলেছেন, “যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।” (সহীহ মুসলিম) ইসলাম শিক্ষা ও জ্ঞানের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। একজন শিক্ষিত মুসলমান সমাজে আলোর দিশারী হয়, অজ্ঞতার অন্ধকার দূর করে। তাই প্রতিটি মাদরাসা, প্রতিটি শিক্ষক ও শিক্ষার্থী এই আলোর বাহক।