আল-ফয়েজ ইন্টারন্যাশনাল হিফয মাদরাসা’র সবক প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রকাশিত: November 20, 2025
আল-ফয়েজ ইন্টারন্যাশনাল হিফয মাদরাসা’র সবক প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়
১৯/১০/২০২৫ ইং রোজ রবিবার সকাল ৯টায় সবক প্রদান অনুষ্ঠিত হয়। সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলো আল-জামিয়া আল-ইসামিয়া মাদরাসার সাবেক হিফয বিভাগীয় শিক্ষক জনাব হাঃ মাঃ শফি উল্লাহ হুজুর।
হুজুর ছাত্রদের সবক প্রদান সুন্দরভাবে সমাপ্ত করেন।
সবক প্রদান অনুষ্ঠান শেষ হওয়ার পর সকাল ১১:০০ টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব শাকের বিন ফয়েজ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল-জামিয়া আল-ইসামিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মাঃ রহিম উল্লাহ সাহেব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া ডিগ্রি কলেজের প্রভাষক জনাব জিয়া উদ্দিন স্যার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফয়সাল জামশেদ স্যার, হাঃ মাঃ ইসহাক নজীব, হাঃ মাঃ আহমদ বিন শফি, আছেম রাফি বিন আরিফ , খোরশেদ আলম দিদার, বাহা উদ্দিন, হাঃ আব্দু রহমান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মহোদয় জনাব হাঃ আব্দুল মালেক নাঈম ও সঞ্চালনা করেন হিসাবরক্ষক জনাব মোহাম্মদ রাকিব।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী আহমদ উল্লাহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অভিভাবক সমাবেশ শুরু। অভিভাবক সমাবেশে অভিভাবকগণ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের উপর সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রধান অতিথি পড়ালেখা মানোন্নয়ন ও নৈতিক গুণাবলি অর্জনের অভিভাবকের উদ্দেশ্য অন্তত দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
অভিভাবকের উদ্দেশ্য প্রধান অতিথি পরামর্শসমূহ ছিলো:
• সন্তানের নিয়মিত পড়াশোনা খোঁজ রাখা।
• মাদরাসা যখন ছুটি প্রদান করেন তখন মাদরাসা কর্তৃক যে বাড়ির কাজ গুলো দেওয়া হয় তা পরিপূর্ণভাবে সম্পন্ন করছে কিনা নজর রাখা।
• সন্তানের বিনয়ী হতে শেখাতে হবে। তাদের আত্মা বিশ্বাস মনোভাব সৃষ্টি ও স্বপ্ন দেখাতে হবে।
• ধর্মীয় বিধি বিধান মেনে চলার জন্য উদ্বুদ্ধ করতে হবে।
• মোবাইল বা ডিজিটাল ডিভাইস থেকে আসক্তি থেকে দূরে রাখতে হবে।
• মাদরাসা কর্তৃক ছুটি শেষ হওয়ার পর নিজ দায়িত্বে সন্তানদের সঠিক সময়ে মাদরাসায় পৌঁছে দেওয়া।
সর্বপরি সকালের উপস্থিতিতে মুনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।