সূত্র: ..............................তারিখ: November 24, 2025
নোটিশ
জরুরী বিজ্ঞপ্তি
এতদ্বারা “আল-ফয়েজ ইন্টারন্যাশনার হিফয মাদরাসা, টেকনাফ” এর মজলিসে ইলমির সিদ্ধান্ত অনুযায়ী সকল ছাত্র, শিক্ষক ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৬/১২/২০২৫ ইং রোজ শনিবার থেকে জেনারেল বিভাগের “বার্ষিক পরীক্ষাÑ২৫ ইং” আরম্ভ হয়ে ১০/১২/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার শেষ হবে।
এবং হিফয বিভাগের “বার্ষিক পরীক্ষা-২৫ ইং” আগামী ১৩/১২/২০২৫ ইং রোজ শনিবার থেকে শুরু হয়ে আগামী ১৮/১২/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার শেষ হবে, ইনশা’আল্লাহ।
অতএব আপনার সন্তানের পরীক্ষার ফি. ও সকল মাসিক বকেয়া ফি. পরিশোধ পূর্বক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিনদিন পূর্বে এডমিট কার্ড সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। করে সুন্দর ও সুষ্ঠভাবে পরীক্ষা বাস্তবায়নে সহযোগিতা করুন।
এবং ২০২৫ শিক্ষাবর্ষ সমাপ্তির মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষকে স্বাগত জানাতে প্রস্তুতি গ্রহণ করুন।